ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস ও ভয়ভীতির বিরুদ্ধে লাঙ্গলের পক্ষে ভোটের মাধ্যমে প্রতিরোধের আহ্বান : হাবিবা কিবরিয়ার

  • Reporter Name
  • Update Time : ০১:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৭ Time View
১৭৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়ে যারা এতদিন মুখ খুলতে পারেননি, তাদের প্রতি ভোটের দিনে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেত্রী হাবিবা কিবরিয়া।
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নমরহাট বন্দরে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাবিবা কিবরিয়া বলেন, ইতোমধ্যেই জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ও ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, তা দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে উঠেছে। তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি নির্বাচনে জাতীয় পার্টির এজেন্ট দিতে না দেওয়ার হুমকিও দিচ্ছে। গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এসব হুমকি ও প্রতিবন্ধকতায় ভয় না পেয়ে জনগণকে নিজেদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এর জবাব দিতে হবে।
শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সমাজসেবক ও সফিপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আরিফ হোসেন সরদার, মুলাদী উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. আসাদুজ্জামান বাবু মাতুব্বর এবং স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. দুলাল হাওলাদার।
এছাড়াও মুলাদী উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় পার্টি আয়োজিত এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

সন্ত্রাস ও ভয়ভীতির বিরুদ্ধে লাঙ্গলের পক্ষে ভোটের মাধ্যমে প্রতিরোধের আহ্বান : হাবিবা কিবরিয়ার

Update Time : ০১:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬