ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘শুরু করেছি’ বলার পর গাছে বাঁধা তরুণকে মারধর

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩০ Time View
৫৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক তরুণকে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।

ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে তুষারকে ২ তরুণ লাঠি দিয়ে পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘শুরু করেছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন।

৪৫ সেকেন্ডের ভিডিওতে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তুষারকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ তারপরেও তাকে মারধর করা হয়।

ওসি গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছিল।

তিনি বলেন, কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

‘কাউকে গাছে বেঁধে নির্যাতন করা, সেই ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া—সবই অপরাধ।

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে তুষার থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

‘শুরু করেছি’ বলার পর গাছে বাঁধা তরুণকে মারধর

Update Time : ১২:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬