ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ০ Time View

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার দুপুরে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিতে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান, মেডিকেল অফিসার ডা. মো. ইউসুফ, ডা. নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপার ভাইজার মোসা. তাছলিমা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বারান্দা, ইনডোর, আউটডোরসহ আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।

এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই থেকে তিনদিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ভালোভাবে খেয়াল রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে গাছ পড়ে ঘরচাপায় শিশু সহ গৃহবধূ আহত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

Update Time : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬