ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে নাগরিক সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-কে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়াম রুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আওয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি। আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারিনা। সংসদে দেশের আইন তৈরী করে রাজনৈতিক দলগুলো আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি।

তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অনুরোধ করবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী,  পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রভাষক শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হাকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে নাগরিক সংবর্ধনা

Update Time : ১২:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬