ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪১ Time View
৭৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে ওই হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণটির ওজন প্রায় ৪০ কেজি।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। সেখান থেকে পুলিশের একটি টিম গিয়ে ওই হরিণটিকে উদ্ধার করে থানায় আনেন। পরে বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের ¯্রােতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ

Update Time : ০২:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬