ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ০ Time View

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে বিএডিসি নিবন্ধিত এক ডিলারকে অর্থদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় ওই বাজারের বিএডিসি নিবন্ধিত সার ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই ডিলারকে এ অর্থদ- প্রদান করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ বিক্রির নির্দেশনা দেন তিনি।

এ সময় লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ থানা পুলিশের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

Update Time : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬