ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনের দুই কৃতী সন্তান হলেন বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৩২ Time View
৬১

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার দুই কৃতী সন্তান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

সদ্য প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফলাফলে তারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। নতুন তালিকাভুক্ত আইনজীবীরা হলেন- ইয়ামিন হোসেন (পিয়াস) ও মাজহারুল ইসলাম আসিফ। তারা দু’জনই লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

এছাড়া ইয়ামিন হোসেন (পিয়াস) ভোলা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফ হোসেনের ছেলে। তার বাড়ি লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানিগ্রাম এলাকায়। পিয়াস ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশার সঙ্গে যুক্ত আছেন।

ইয়ামিন হোসেন (পিয়াস) বলেন, আমার এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিকনির্দেশনাই আমাকে এই পথচলায় এগিয়ে যেতে সহায়তা করেছে। আইন পেশা একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং পেশা। সমাজের সকল শ্রেণির মানুষের ন্যায্য আইনি সেবা নিশ্চিত করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ।

অপরদিকে মাজহারুল ইসলাম আসিফ লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত সৈনিক মো. মজিবুর রহমানের ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন।

মাজহারুল ইসলাম আসিফ বলেন, আইন পেশা একটি মহৎ ও সম্মানজনক পেশা। সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমার লক্ষ্য। আমার এই পথচলায় বাবা-মা ও পরিবারের অবদান সবচেয়ে বেশি। তাদের বিশ্বাস ও সমর্থনই আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

লালমোহনের দুই কৃতী সন্তান হলেন বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী

Update Time : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬