ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিল-ভিডিও বানাতে গিয়ে অনিচ্ছাকৃত ফাঁসিতে ঝুলে তরুণীর করুণ মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ Time View
২৫৫

আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় রিল-ভিডিও বানানোর আসক্তি এবং অতিরিক্ত উন্মাদনা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়। একটি ভিডিও ধারণ করতে গিয়ে দুর্ঘটনাবশত প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক তরুণী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পারিবারিক সূত্রের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, নিহত ওই তরুণীর নাম মোহিনী। বাড়ির ভেতরে একটি রিল-ভিডিওর শুটিং করার সময় তিনি ফাঁসিতে ঝোলার একটি দৃ্শ্য তুলে ধরে অভিনয় করছিলেন। দৃশ্যটিকে বাস্তবসম্মত দেখাতে মোহিনী নিজের গলায় দড়ির ফাঁস লাগিয়ে একটি টুলের ওপর দাঁড়ান এবং মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক রূপ নেয়।

এনডিটিভি বলছে, তার পা পিছলে গিয়েছিল নাকি ভারসাম্য হারিয়েছিলেন মোহিনী, তা স্পষ্ট নয়। তবে অভিনয়ের সেই দৃশ্যই বাস্তব দুর্ঘটনায় পরিণত হয়। দড়ির ফাঁস শক্ত হয়ে গলায় চেপে বসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়।

মোহিনীর চার বছর বয়সী মেয়ে ঘরে ঢুকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবার পর আতঙ্কিত হয়ে শিশুটি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরে ঢুকে তারা যে দৃশ্য দেখেন, তাতে সবাই হতবাক হয়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মরদেহটি দড়ি থেকে নামিয়ে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা নয়, বরং রিল বানানোর সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

এই ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং একটি পরিবারকে রেখে গেছে গভীর শোক আর অপূরণীয় ক্ষতির মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

রিল-ভিডিও বানাতে গিয়ে অনিচ্ছাকৃত ফাঁসিতে ঝুলে তরুণীর করুণ মৃত্যু

Update Time : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬