ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে গৌরনদীতে ছাত্রদল নেতার নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১ Time View
১৮

নিজস্ব প্রতিবেদক : রাতের আঁধারে ছাত্রদল নেতার নির্মানাধীন ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে দরজা-জানালা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের।

বহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পশ্চিম শরিফাবাদ এলাকার বাসিন্দা কাওসার সিকদার অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাতে আমার নতুন নির্মানাধীন ভবনে মোটরসাইকেল রেখে পুরনো বাড়িতে ঘুমাতে যাই।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের লোকজন নির্মানাধীন ভবনের গ্লাস ভাঙ্গার খবর দেয়। খবরপেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ করে দরজার দুইটি থাইগ্লাস ভেঙ্গে ফেলেছে।

তিনি আরও জানান, এরআগেও নির্মানের শুরুতে ভবনের দেয়াল ভেঙ্গে ফেলেছিলো দুর্বৃত্তরা। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

রাতের আঁধারে গৌরনদীতে ছাত্রদল নেতার নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর

Update Time : ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬