ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩০ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর পরিবারের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন হাওলাদার (২৬)। তিনি একই ইউনিয়নের আদাখোলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার দুপুরে স্ত্রীর পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মিলে হত্যা করেছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ হোসেন বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশ মিলনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, নিহত মিলনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজাপুরে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ০৯:১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬