ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেবো : জহির উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View
৭৮

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং রাজনীতির অন্ধকার দূর করে দেওয়া হবে।

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামের ভোটারদের সাথে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি (জহির উদ্দিন স্বপন) আরও বলেছেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এই এলাকায় বিদ্যুত দিতে পেরেছিলাম। যে কারনে আপনাদের এলাকার অন্ধকার দুর হয়েছিলো। আপনারা যদি আমাকে এই নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে উন্নয়ন এবং রাজনীতির অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেবো।

অমুসলিম ভোটারদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটা নেতৃত্ব নির্বাচিত হবে। যারা হবেন দেশের অভিভাবক। আমরা যদি সঠিক অভিভাবক নির্বাচিত না করি তাহলে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অমুসলিম সম্প্রদায়। এজন্য নিজেদের স্বার্থেই সঠিক অভিভাবক নির্বাচিত করতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে কার হাতে দেশ তুলে দিলে আপনারা নিরাপদ থাকবেন এই দায়িত্ব আপনাদের ওপরই ছেড়ে দিলাম।

তিনি আরও বলেন, এই দেশে অমুসলিম যারা নৌকায় ভোট দিতো এটা তাদের কোন দোষনা। রাজনীতির ধারাবাহিকতায় আস্থা তৈরি হয়েছিলো অমুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আওয়ামী লীগ নিবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ নেত্রী নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার পর চুড়ান্তভাবে প্রমানিত হয়েছে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারেনা। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারেনা তারা আবার অন্যদের নিরাপত্তা দিবে কিভাবে।  তাই এই দেশে অমুসলিম সম্প্রদায় যেই কারনে নৌকাকে ভোট দিতো সেই কারনেই ধানের শীষ বা অন্য কোন মার্কাকে খুঁজে নিতে হবে নিজেদের স্বার্থে।

বিএনপির প্রার্থী বলেন, আমি আজীবন একজন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী লোক এবং তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ তৈরির সৈনিকের দায়িত্ব নিয়েছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে জাতীয় সংসদে এবং জাতীয় রাজনীতিতে যারা ধর্মের নামে উশৃঙ্খলা তৈরি করবে তাদের বিরুদ্ধে আমি কঠোর হতে পারবো। এজন্যই আপনাদের ভোটের কারনে আমার শক্তির পরিমাণ বাড়বে। সেই শক্তি দিয়ে আপনাদের পক্ষে কাজ করতে পারবো।  সুতরাং আপনাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমাকে আপনারা ভোট দিয়ে শক্তি জোগাবেন।

অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক হরেন মন্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, সৌদি আরব পূর্বাঞ্চল শাখা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল, শিক্ষক সুবাস চন্দ্র মন্ডল প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

রাজনীতির অন্ধকার দূর করে আলো ছড়িয়ে দেবো : জহির উদ্দিন

Update Time : ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬