ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View
১২৩
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের ধানের শীষ প্রতীকের পক্ষে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু বোয়ালিয়া গ্রামে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, দুলাল চন্দ্র সাহা, মোহাম্মদ টুটুল, আবুল হাসান সিকদার, মোহাম্মদ রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তারা আশা প্রকাশ করেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে বিজয়ী করবেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

রহমতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

Update Time : ০২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬