ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ Time View
১৭৯

নিজস্ব প্রতিবেদক : রমজান শুরুর আগেই রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা-টিসিবি বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে প্রতিদিন ৪০টি ট্রাকে ২০ হাজার মানুষের জন্য ভোজ্যতেল, চিনি, মুসুর ডাল, ছোলা বুট ছাড়াও খেজুর বিক্রি কার্যক্রম শুরু করল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে স্ব স্ব জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১৫টি ট্রাকে এবং অন্যান্য জেলাগুলোতে ৫টি করে ২৫টি ট্রাক এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। ঈদের আগে পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরো প্রায় সাড়ে ৪ লাখ পরিবার এসব পণ্যের বাইরে প্রতিমাসে ৩০ টাকা, কেজি দরে ৫ কেজি করে চালও পাচ্ছেন।

পবিত্র রমজান উপলক্ষ্যে গত বছরের মতো এবারো সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলো। বরিশালে টিসিবি’র দায়িত্বশীল মহলের মতে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের গুরুত্বøপূর্ণ স্থানে শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন ট্রাক থেকে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। তবে ফ্যামিলি কার্ডের তুলনায় ট্রাকসেল’এ প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ১০ টাকা বেশী দিতে হবে বলে জানা গেছে। এর পরেও এসব পণ্যেও দাম খোলা বাজারের চেয়ে অন্তত ৩৫ ভাগ কম রয়েছে।

মঙ্গলবার প্রথম দিনে অনেক দেরি করে টিসিবি’র ট্রাকগুলো রাস্তায় নামলেও ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গাড়ির পেছনেই নারী-পুরুষের লম্বা লাইন দেখা গেছে।

বরিশালের বাইরে অন্যান্য জেলায়ও ৫টি করে ট্রাক জেলা প্রশাসনের কাছে নেয়ার পরে তাদের সুবিধা মাফিক স্থান থেকে টিসিবি’র পণ্যবিক্রী শুরু করেছে।

প্রথম দিনেই টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম জনজীবনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রমজান উপলক্ষ্যে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

Update Time : ০১:৫৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬