ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১২ Time View
১৪৯

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে রাজন শিকদার নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে। আটক রাজন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে আসেন বিএনপি নেতা রাজন। এসময় ভোটকেন্দ্র থেকে প্রায় চারশ’ গজ দূরে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে এবং পরে জোরকরে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে রাজন শিকদারকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তার পরিবারের সদস্যরা। এসময় পরিবারের কয়েকজন নারী সদস্য সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন।

ঘটনার সময় উপস্থিত সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে একাধিক সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া কয়েকজন সাংবাদিকের সাথে অসদাচরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করা হয়। ঠিক ওইসময় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে পৌঁছেন। তার সঙ্গে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে করে রাজন শিকদারকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

Update Time : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬