ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল আসক্তি রুখতে নেছারাবাদে জমজমাট ফুটবল টুর্নামেন্ট শুরু

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৩৪ Time View
৭২

নিজস্ব প্রতিবেদক : অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে পহেলা বৈশাখের দিন শুরু হয়েছে এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মোবাইল গেমস ও নেশা ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজাবাড়ি দিশারী ক্লাব ও ইউনিক এফসি (ডুবি) মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল বেরুনী সৈকত। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহম্মেদ হোসেন মনজুর অয়ন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনামুল হক রতন মাস্টার ও নাজমুল আহসান দুলাল ডাক্তার। এছাড়াও খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

মোবাইল আসক্তি রুখতে নেছারাবাদে জমজমাট ফুটবল টুর্নামেন্ট শুরু

Update Time : ১২:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬