ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪৮ Time View
৮১

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরমহিষা গ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে যৌণ নিপীড়নের অভিযোগে শুক্রবার (পহেলা মে) দুপুরে ৬০ বছরের বৃদ্ধ দুলাল জমাদ্দারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগণ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অভিযুক্ত দুলাল জমাদ্দার সাত বছরের এক শিশুকে ৫০ টাকা দেওয়ার কথা বলে তার মাছের ঘেরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিপীড়ন ও অশ্লীল কথাবার্তা বলেন। এসময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয়া হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে শুক্রবার সকালে দুলাল জমাদ্দার এলাকায় এসে অভিযোগটি মিথ্যা বলে প্রচার করতে থাকেন।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে ঝাড়ুপেটা করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। দুলাল জমাদ্দার চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তবে দুলাল জমাদ্দার দাবি করেন, মাছের ঘেরের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ইতোমধ্যে তাকে গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে বিভিন্ন বিরূপ মন্তব্য দেখা যায়। বেশিরভাগ কমেন্টসে তার উপযুক্ত বিচার চেয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানরি ওসি মো. মমিন উদ্দিন জানিয়েছেন, শিশু যৌণ নিপীড়নের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

মেহেন্দিগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

Update Time : ০৪:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬