ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৪ Time View
৪৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে কাইফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের খাসেরহাট গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাইফ পার্শ্ববর্তী হিজলা উপজেলার গুয়াবাড়িতে ইউনিয়নের মাউলতলা গ্রামের আবুল খায়ের হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু কাইফের মা অসুস্থ থাকায় গত শুক্রবার চিকিৎসার জন্য তাকে বরিশালের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা পথিমধ্যে মুলাদীর খাসেরহাট এলাকায় কাইফের খালার বাড়িতে আশ্রয় নেন। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকার ফাঁকে সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় কাইফ।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে খাল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরাজ হায়াৎ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

Update Time : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬