ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ Time View
২১

নিজস্ব প্রতিবেদক : ভোলা সরকারি কলেজ থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ও অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসরাফীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মাহফুজ এবং ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কলেজের সাবেক শিক্ষার্থী মালিহা আক্তার, সাকের হোসেন ইফাজ, মো. ওমর ফারহান ও ইসরাত জাহান ইভা। বক্তারা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, মেধাবী হওয়ার পাশাপাশি একজন সৎ ও ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ, কলম, ডায়েরি ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও

ভোলা সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০১:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬