ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ভোটারদের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View
৭৪

নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই কলেজের পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাকে আটক করা হয়।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জুয়েল রানা জানান, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম একজন ভোটারকে একত্রে প্রার্থীদের দুইটি ব্যালট পেপার দেওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়েছে।

ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, ভোটারদের অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সেখানে অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা

ভোলায় ভোটারদের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

Update Time : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬