ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বাড়ছে হামের সংক্রমণ,আতঙ্কে অভিভাবকরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩০ Time View
৬১
জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের মধ্যে দ্রুত এ রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ও দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
গত কয়েক সপ্তাহ ধরে জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া উপসর্গ নিয়ে অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।
 জেলার হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ বেড়ে গেছে। শয্যা সংকট দেখা দেওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চিকিৎসকদের মতে, আক্রান্তদের অধিকাংশই ৫ বছরের নিচের শিশু। তাদের অনেকেই নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা টিকা নেয়নি, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। অভিভাবকদের দ্রুত শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমেই হামের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলায় বাড়ছে হামের সংক্রমণ,আতঙ্কে অভিভাবকরা

Update Time : ০৩:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬