ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় নির্বাচনী প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪৯ Time View
৮৭

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঘটনার জন্য জামায়াত ও বিএনপি একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
 
জামায়াতে ইসলামী প্রার্থীর মিডিয়া সেলের প্রধান নুরুল করিম জানান, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কর্মীরা বাধা দেয় এবং লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ৭ জন কর্মী আহত হয়েছেন। 
 
আহতরা হলেন: ফয়জুল্লাহ, ইমন, আব্দুল হালিম, শাহে আলম, রায়হান, শামীম ও তানজিল। এ ঘটনায় টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামী তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে।
 
তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান জানান, সকাল ৭টায় জামায়াতের কিছু কর্মী বিএনপি কর্মীর বাড়িতে প্রচারণায় যান। এ সময় বাড়ির এক নারী গোসল করছিলেন। সাতসকালে প্রচারণায় যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় বাজারে বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীদের হাতাহাতি হয়। এতে তাদের ৪-৫ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার পর জামায়াতের লোকজন জড়ো হয়ে এলাকায় মহড়া দেয়।
 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘গণসংযোগকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কোনো অভিযোগ থাকলে সহকারী রিটার্নিং অফিসারকে জানানোর জন্য বলা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলায় নির্বাচনী প্রচারণায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

Update Time : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬