ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় চাঁদাবাজি মামলার প্রধান আসামি মমিন কারাগারে

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View
৫৬
নিজস্ব প্রতিবেদক, ভোলা | ভোলায় একটি আলোচিত চাঁদাবাজি মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি মমিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার (২৯ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজির অভিযোগ ছিল মমিনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের করা মামলায় তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। মমিন এতদিন পলাতক থাকলেও আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এই গ্রেফতারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আদালত থেকে সরাসরি কঠোর নিরাপত্তা প্রহরায় তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

ভোলায় চাঁদাবাজি মামলার প্রধান আসামি মমিন কারাগারে

Update Time : ১১:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬