ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পুলিশ বাহিনীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৭ Time View
৫৩

নিজস্ব প্রতিবেদক : জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে জমকালো আয়োজন আর শৃঙ্খলার মধ্য দিয়ে ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্যারেডে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং সততার সাথে আইনি সেবা দেওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়।

ভোলা পুলিশ লাইন্সের আর আই মো. সাজ্জাদ হোসেন সরদার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিয়মিত পিটি-প্যারেড, স্বাস্থ্য সচেতনতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সাথে ভোলা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও নির্বিঘ্নে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামানসহ জেলার সকল থানা, ডিবি ও ফাঁড়ির উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভোলায় পুলিশ বাহিনীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬