ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের টাকা বিতরণের সময় আটক, ৩ জনের জেল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ Time View
১১০

নিজস্ব প্রতিদেক : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)।

তাঁদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ঘটনাটি পরিকল্পিত। আমাদের কর্মীকে যে স্থানীয় ব্যক্তি আটক করে সেই ব্যক্তি আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

ওই ঘটনায় থানায় জিডি করা রয়েছে। নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন,ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা

ভোটারদের টাকা বিতরণের সময় আটক, ৩ জনের জেল

Update Time : ০৩:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬