ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই : জহির উদ্দিন স্বপন

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ Time View
৭৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষ বিজয়ী হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। এজন্য ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় বরিশালের গৌরনদীর ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা মাঠে গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধর্মপ্রাণ মানুষ আর ধর্ম ব্যবসায়ী সম্পূর্ণ আলাদা। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তাই ধর্মপ্রাণ মানুষের ধর্মচর্চাকে রক্ষা করতে চাই। তবে গুপ্তভাবে যারা বেহেশতের টিকিট বিক্রি করে, বিকাশে টাকা পাঠিয়ে ভোটের নামে প্রতারণা করতে চায়, ধর্মের নামে প্রতারণা করতে চায়, যারা ভোটের নামে বেহেশতের লোভ দেখাতে চায়, তাদের বিষয়ে ভোটারদের সজাগ করে দিতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সমন্বয়ক ও গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর গাজী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই : জহির উদ্দিন স্বপন

Update Time : ১২:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬