ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় মহিলা বিষয়ক দপ্তর ২৪ দিন তালাবদ্ধ : চরম অব্যবস্থাপনায় সেবাবঞ্চিত মানুষ

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬২

তরিকুল ইসলাম, ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তর দীর্ঘ দুই বছর ধরে মাত্র একজন কর্মকর্তার ওপর নির্ভর করে চললেও তার অবসরের পর টানা ২৪ দিন ধরে তালাবদ্ধ রয়েছে দপ্তরটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা নারীসহ সাধারণ মানুষ।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার গত ১২ মার্চ এলপিআর (লিভ প্রিপারেশন টু রিটায়ারমেন্ট) এ অবসরে যান। তার পরদিন থেকেই দপ্তরটি কার্যত অচল হয়ে পড়ে। আশ্চর্যের বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি দপ্তরে একজন কর্মকর্তার অবসরের পর বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পুরো অফিসই বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দুই বছর ধরে ওই কর্মকর্তা একাই দপ্তরের সব কার্যক্রম চালিয়ে আসছিলেন। দপ্তরের প্রধান কর্মকর্তা ছাড়াও অফিস সহকারী, প্রশিক্ষক ও এমএলএসসহ মোট ৫টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন চরম উদাসীনতায় কর্মকর্তা অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই দপ্তরের কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ে।

এদিকে দপ্তর বন্ধ থাকায় প্রতিদিন সেবা নিতে এসে তালা ঝুলতে দেখে ফিরে যাচ্ছেন নারীসহ সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, অথচ দায় নিচ্ছে না কেউ।

সেবা নিতে আসা পারভীন বেগম জানান, একজন কর্মকর্তার অবসরে যাওয়ার পর কীভাবে একটি সরকারি দপ্তর পুরোপুরি অচল হয়ে পড়ে? দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ করা হয়নি কেন? আমাদের মতো সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও এর দায় কেউ নেয় না।

পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার বলেন, ভা-ারিয়া দপ্তরে কেবল প্রধান কর্মকর্তা কর্মরত ছিলেন, বাকি সব পদই শূন্য ছিল। তার অবসরের পর দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শূন্য পদ পূরণের আগ পর্যন্ত জেলা দপ্তর থেকে একজন অফিস সহকারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভা-ারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উজ্জল হালদার বলেন, কর্মকর্তা ছাড়া সব পদই শূন্য থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানিয়ে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

ভাণ্ডারিয়ায় মহিলা বিষয়ক দপ্তর ২৪ দিন তালাবদ্ধ : চরম অব্যবস্থাপনায় সেবাবঞ্চিত মানুষ

Update Time : ০১:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬