ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪২ Time View
১০২

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ – জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভা-ারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালি দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার নিলিমা রানি এবং নার্সিং ইনচার্জ তাপশী রানী।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং একটি সুস্থ ভবিষ্যৎ বিনির্মাণে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাদের যথাযথ ক্ষমতায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

উক্ত কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপিত

Update Time : ০১:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬