ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View
৫০

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ এর প্রথম দিনের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৪ জন। এর মধ্যে এসএসসির ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৪০ জন। উপস্থিত ছিল ১ হাজার ২২৫ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন।

দাখিল পরীক্ষার ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭২৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৬৬১ জন এবং অনুপস্থিত ছিল ৬৬ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬৭ জনের মধ্যে উপস্থিত ছিল ৬৫ জন, অনুপস্থিত ছিল ২ জন। সব মিলিয়ে ৬টি কেন্দ্রে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ জন।

তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় কোনো কেন্দ্র থেকেই কাউকে বহিষ্কার করা হয়নি।

পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, সকল কেন্দ্রে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এসএসসিতে বাংলা প্রথম পত্র এবং দাখিলে কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, আমি নিজে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার পর্যায়ক্রমে সব কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের সব কক্ষ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে : তথ্যমন্ত্রী

ভাণ্ডারিয়ায় অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী, বহিষ্কার নেই

Update Time : ১২:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬