ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৩ Time View
৪৪

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতনিধিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১৮ বছর পলাতক আসামি মোঃ আজিম হাওলাদারকে (৩১) অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাত ১০ টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে ঢাকা কেরানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিম ভাণ্ডারিয়া থানার উত্তর শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসলাম ওরফে ইসমাইলের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকার কেরানিগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, আজিম হাওলাদারের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ মে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১০, জিআর নং-৭২/২০০৮)। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজা ঘোষণার পর থেকেই আসামি আজিম অত্যন্ত চতুরতার সাথে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেটি কার্যকর করার জন্য ভাণ্ডারিয়া থানায় পাঠানো হয়। দীর্ঘদিন পলাতক থাকলেও র‌্যাব-৮ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাজাপ্রাপ্ত আসামি আজিমকে ইতিমধ্যেই ভাণ্ডারিয়ায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভাণ্ডারিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার

Update Time : ১০:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬