ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩১ Time View
৫৭

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহিম হোসেন মোল্লা।
শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদ যোদ্ধা এমদাদুলের মা হাসিনা বেগম। এছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা রাফসান ইয়াদ বক্তব্য দেন।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মালাদ জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমীর হোসেন খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আলহাজ বাদশা জোমাদ্দার, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব তানভীর জিয়া রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন কিরণ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মুসাইব বিল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

ভাণ্ডারিয়ায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬