ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিলেন জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View
১০৮

নিজস্ব প্রতিবেদক : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসময় তিনি ঈগল প্রতীকের স্লোগান দিয়ে নেতাকর্মীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে এবি পার্টির দলীয় প্রতীক ঈগল তুলে দেওয়া হয়।

বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমার্থিত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকালে এ সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদকে আমরা ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট থেকে মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ ঈগলের গতিতে এগিয়ে যাবে। আমরা ঈগল প্রতীক নিয়ে এগিয়ে যাব। আল্লাহ তাআলা ঈগল প্রতীক কবুল করুন। ঈগল প্রতীক বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে হেলিকপ্টারযোগে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল!

ব্যারিস্টার ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিলেন জামায়াত আমির

Update Time : ১২:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬