ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৩ Time View
১২৩

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুটিয়াখালী ব্রিজের দক্ষিণ পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—বেতাগী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন মন্ডল (২৭), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা পঙ্কজ (২৫) এবং উত্তম মিস্ত্রি (৩৫)। তাঁদের মধ্যে সুজন মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক বিষয় নিয়ে সদর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী রতন দুয়ারীর সঙ্গে সুজন মন্ডলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে রতন দুয়ারী, শিপন দুয়ারী, পল্টু দুয়ারী, অভয় দুয়ারী, আকাশ ও বরুণসহ একদল লোক তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।

আহত উত্তম মিস্ত্রি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবীন্দ্র নাথ জানান, আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছিলেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে সুজন মন্ডলের জখম গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ৩

Update Time : ০৪:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬