ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে পৃথক অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৮

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৪৩ Time View
৮৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী উপজেলায় পৃথক অভিযানে মাদকসেবী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে রোববার (১০ মে) দুপুর পর্যন্ত বেতাগী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই অপূর্ব কান্তি মণ্ডল।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টার দিকে কাজীরাবাদ কলেজ গেট এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ মো. সজল (২১) এবং ১০ গ্রাম গাঁজাসহ মো. ইয়াকুব (২৫)কে আটক করা হয়। এছাড়া বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযানে আরও আটক হন মো. আতিক হাসান (২৭) ও মো. সাগর (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতিক হাসানকে তিন মাস এবং সাগরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, আটক তিন অপ্রাপ্তবয়স্ক—মো. সুজন (১৭), মো. শাওন (১৭) ও মো. আফতাফ (১৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, “মাদক ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বেতাগীতে পৃথক অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৮

Update Time : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬