ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ও পরীক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫৩
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম ভুতেরদিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য আলী আকবর বেপারী, চরশাধুকাঠী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আ. রব এবং বিশিষ্ট সমাজসেবক আ. রশীদ সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে মেধা ও নৈতিকতার সমন্বয়ই তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান এবং দাখিল পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জনের পরামর্শ দেন।
পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দাখিল পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেওয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বাবুগঞ্জে মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত ও পরীক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬