ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২৫ Time View
৪৭

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত দুই ফেরারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুর হোসেন হাওলাদার।

সোমবার (১১মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসির নির্দেশনায় সহকারি উপ-পরিদর্শক মোঃ মাহফুজের নেতৃত্বে উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন হাওলাদার এবং সহকারি উপ-পরিদর্শক মোঃ আলী হাসানের নেতৃত্বে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামী সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার

Update Time : ০৪:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬