ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৯ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ার ইন্দেরহাওলা ক্লাব এলাকা থেকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ইউনুছ আলী (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন এলাকার খাল থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত নির্মাণ শ্রমিক ইউনুছ আলী উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সদর উপজেলার মিটনা গ্রামের মো: আহাম্মদ কাজীর ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন জলিল ঘরামির বাড়ির পূর্ব পাশে সন্ধ্যা নদীর শাখা সূর্যমুখী খালে স্থানীয় লোকজন ইউনুছ আলীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরনে লুঙ্গি ও এক পায়ে সেন্ডেল পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, গত রমজান মাসে ব্রিজ নির্মাণ মিস্ত্রি কালামের সাথে উপজেলার ইন্দেরহাওলায় ব্রিজ নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করতে আসেন ইউনুছ। সেই থেকে ইন্দেরহাওলা এলাকার ক্লাবে থেকেই ব্রিজ নির্মাণের কাজ করতেন এবং মালামাল দেখাশোনা করতেন ইউনুছ।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর থেকে তার দেখা পাওয়া যায়নি। আজ (শনিবার) ভোরে অন্য শ্রমিকরা ক্লাবে এসে তাকে দেখতে না পেলে বিষয়টি সকলের নজরে আসে।

স্থানীয়দের ধারণা, ইউনুছ ইন্দেরহাওলা ক্লাব সংলগ্ন খালের পাকা শ্যাওলাযুক্ত ঘাটে নামার সময় পিছলে খালে পড়ে যান এবং সেখান থেকে আর উঠতে পারেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইউনুছের লাশ নেয়ার জন্য তার স্বজনরা জয়পুরহাট থেকে বানারীপাড়ার উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, ইউনুছের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বানারীপাড়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

Update Time : ০২:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬