ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় খালে ভাসছিল  ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬১
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সন্ধ্যা নদীর শাখা এ খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য  বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলী শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।
তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।
এ প্রসঙ্গে  বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলীর লাশটি উদ্ধার করে তার মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বানারীপাড়ায় খালে ভাসছিল  ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

Update Time : ০২:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬