ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁদা দাবি ও হামলার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৩০ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ২নং ইলুহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করাকে কেন্দ্র করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় শুক্রবার (০১ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইকরামুল সিকদার, এনামুল সিকদার ও সিরাজুল ইসলাম রাজু। পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী মুজাহিদুল হক মুরাদ একজন কাঠ ব্যবসায়ী এবং স্থানীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল।

একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি। এজাহারে আরও উল্লেখ করা হয়, ৫নং আসামি সিরাজুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে অন্যদের নির্দেশনা দিয়ে হামলা পরিচালনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম রাজু বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”

বানারীপাড়া থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁদা দাবি ও হামলার অভিযোগ

Update Time : ০৫:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬