ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ডিলারকে লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View
৬৮
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আলম কমিশনারের বাড়িতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।
এনএসআই সূত্রে জানা যায়, অনুমোদিত ৪০টি সিলিন্ডারের পরিবর্তে তিনি নিজ বাড়িতে প্রায় ২ হাজারের বেশি গ্যাসভর্তি সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে আসছিলেন এবং সেগুলো বেশি দামে বিক্রি করতেন।
অভিযানে জেলা এনএসআই, উপজেলা প্রশাসন ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে ডিলারকে লাখ টাকা জরিমানা

Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬