ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে রোজার প্রথম ভাগেই জমে উঠছে ঈদের কেনাকাটা

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ Time View
১৩৩

নিজস্ব প্রতিবেদক : ঈদের এখনো বাকী প্রায় ২০ দিন, ইতোমধ্যে ঈদ কেনা কাটায় জমে উঠেছে বাকেরগঞ্জ পৌর এলাকার বিভিন বিপনী বিতান ও পোশাকের দোকান।

মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদের খুশিকে সকলের মাঝে বিলিয়ে দিতে সাধ্যমত পোষাক কিনার চেষ্টা করে সবাই। কেনাকাটায় ভীড় এড়াতে এবার আগে ভাগেই পছন্দের পোশাক কিনতে বিপনী বিতানে ছুটছে ক্রেতারা। কিছুটা হলেও কেনাকাটায় একটু স্বাচ্ছন্দ এবং পছন্দের পোষাক বাছাই করতে সুযোগ পাওয়ার আশায় অনেকে আগেই সেরে ফেলছেন কেনাকাটা।

শুক্র,শনি ছুটির দিন থাকায় বিপনী বিতান গুলোতে ক্রেতাদের লক্ষ্যনীয় ভীড় দেখা যায়। অনেকে তাদের আদরের শিশু, সন্তান ও বৃদ্ধ মা- বাবার জন্য আগে ভাগেই পোশাক কিনছে। আগাম ঈদ কেনা কাটায় আসা ক্রেতাদের মধ্যে শিশু, কিশোর ও নারীদের উপস্থিত বেশী লক্ষ্য করা গেছে।

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বিপনী বিতান এমএন প্লাজা,খান মার্কেট, আফসার উদ্দীন মার্কেট, হাওলাদার মার্কেট, বাকেরগঞ্জ সুপার মার্কেট,সৈয়দ মার্কেট সহ অন্যান্য বিপনী বিতানের বিক্রেতারা পোশাকের দোকান গুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে নতুন ডিজাইনের পোষাক দিয়ে সাজিয়েছে।

এছাড়াও স্বল্প আয়ের মানুষেরা ঈদের কেনাকাটা করতে পৌরসভার সদর রোডের ফুটপাতের গুলোতে ভীড় জমাচ্ছে। বিক্রেতারা জানান, মাসের শেষ বিধায় দোকানে তেমন ভীড় নেই, তাছাড়া ১৫ রমজানের পরে ক্রেতাদের উপস্থিতি বাড়বে।

অপর দিকে কেনা-কাটা করতে আসা ক্রেতারা জানান, বর্তমানে মার্কেট গুলোতে কিছুটা হলেও ভীড় কম তাই স্বাচ্ছন্দ্যে পছন্দের কেনাকাটা করতে একটু আগে ভাগেই এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বাকেরগঞ্জে রোজার প্রথম ভাগেই জমে উঠছে ঈদের কেনাকাটা

Update Time : ০৩:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬