ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৭ Time View
১৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আয়োজিত এ কর্মসূচিতে পৌর এলাকার শত শত পরিবার উপকৃত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বাকেরগঞ্জ পৌরসভা চত্বরে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, শেখ মাহমুদুর রহমান রিমন, ফিরোজ হাওলাদার, ওবায়দুল ইসলাম মাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির আওতায় পৌর এলাকার ৩০০ জন দরিদ্র, অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই খাদ্য সহায়তা কর্মসূচিও তারই একটি অংশ, যা মানুষের দুর্দিনে পাশে থাকার সরকারের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

তিনি আরও বলেন, ‘‘দেশের কোনো মানুষ যেন অভাব-অনটনের কারণে কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঝালকাঠিতে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ ২৫ জনের ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ

Update Time : ১২:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬