ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩৯ Time View
৭৭

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল (টাউন হল) চত্বরে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।

মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Update Time : ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬