ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ত্রাণের চাল নিয়ে নারীদের সংঘর্ষ, আহত ১

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ২৩ Time View
৪১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে ঈদুল আজহা উপলক্ষে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল নিতে এসে দুই পক্ষের নারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডালিয়া বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত ডালিয়া বেগম পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আরিফ মৃধার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের চাল সংগ্রহ করতে সকাল থেকেই উপজেলা পরিষদ এলাকায় শতাধিক হতদরিদ্র মানুষ ভিড় করেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ সেখানে উপস্থিত হলে কয়েকজন উপকারভোগী জাতীয় পরিচয়পত্রে সুপারিশ নেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। তিনি কয়েকজনকে সুপারিশ করে দেন। পরে সেই সুপারিশ নিয়ে চাল বিতরণস্থলের দিকে যাওয়ার সময় ডালিয়া বেগমের সঙ্গে কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমলা বেগম ও তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। এতে ডালিয়া বেগম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ অস্বীকার করে কমলা বেগম বলেন, “আমরা তাকে মারধর করিনি। উল্টো ডালিয়া ও তার বোন আমাদের ওপর হামলা করেছে।” বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন অর রশিদ জানান, আহত নারীর শরীরে দৃশ্যমান গুরুতর কোনো অভ্যন্তরীণ ক্ষত পাওয়া যায়নি। তবে পাঁজরে আঘাতের অভিযোগ থাকায় এক্স-রে পরীক্ষা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আমি পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন অসহায় মানুষ সুপারিশের অনুরোধ করলে তা করেছি। পরে কী কারণে মারামারি হয়েছে, তা জানি না।” বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

বাউফলে ত্রাণের চাল নিয়ে নারীদের সংঘর্ষ, আহত ১

Update Time : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬