ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৯ Time View
১৪

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের মদনমোহন জিউর আখড়া বাড়িতে পূজা অর্চনা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্ত-অনুরাগী কালাইয়া মদনমোহন জিউর আখড়া বাড়িতে সমবেত হন।

সকাল সাড়ে ১০টার দিকে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় ভক্তরা হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মীয় সঙ্গীতে অংশ নেন। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।অতুল চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

বিশেষ অতিথি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ।  এ সময়  আরো উপস্থিত ছিলেন কালাইয়া মদনমোহন আখড়া বাড়ি পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শিবানন্দ রায় বণিক, রণজিৎ চন্দ্র রায়, খোকন কর্মকার, তপন দেবনাথসহ স্থানীয় সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তুষার কান্তি ঘোষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বাউফলে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

Update Time : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬