ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৬ আসনের ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন জামায়াত প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View
১১৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে জনসমর্থন বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার কলসকাঠি ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে তিনি নিজের শক্তি জানান দিয়েছেন। গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন মাহমুদুন্নবী তালুকদার।

এ সময় তিনি বলেন, বাকেরগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি নির্বাচিত হলে এখানকার প্রতিটি ভাঙাচোরা রাস্তা সংস্কার করে আধুনিক সড়ক গড়ে তুলবো। এছাড়া তরুণদের দীর্ঘদিনের সংকট বেকারত্ব দূর করতে আমরা বাস্তবমুখী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।

একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা এমন সমাজ উপহার দিতে চাই যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে সব কর্মকান্ড। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম এখানে আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটি শান্তিময় বাকেরগঞ্জ গড়ে তুলবো।

এদিন গণসংযোগকালে তার সাথে ছায়ার মতো ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি সাঈদ আহমেদ। এছাড়াও জামায়াতে ইসলামীর কার্যকরী পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক মোটরসাইকেল বহরে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

বরিশাল-৬ আসনের ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন জামায়াত প্রার্থী

Update Time : ০২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬