
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল-৫ (সদর) আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ সকাল ১১টায় নগরীর ১৬৪ নং সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সৈয়দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। মুজিবুর রহমান সরোয়ার ভোট দেওয়ার সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।
বরিশাল-৫ আসনে সরোয়ারের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Reporter Name 



















