ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৫ আসনে মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর ভোট প্রদান

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ Time View
২৩৫

​নিজস্ব প্রতিবেদক | বরিশাল বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ সকাল ৯টায় নগরীর বগুড়া রোডস্থ এস.সি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

​ভোটদান শেষে ডা. মনীষা চক্রবর্ত্তী উপস্থিত সাংবাদিকদের বলেন, “সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

​তিনি আরও জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের ওপর নজরদারি এবং সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। শেষ পর্যন্ত জনগণের রায় দেখার অপেক্ষায় আছেন তিনি।

​উল্লেখ্য, ডা. মনীষা চক্রবর্ত্তী বরিশালের জনঘনিষ্ঠ রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। আজ সকাল থেকেই বরিশাল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশাল-৫ আসনে মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর ভোট প্রদান

Update Time : ০১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬