ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল–৩ আসন- ফিল্ড পাচ্ছি, তবে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : হাবিবা কিবরিয়া

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৬৬ Time View
১১৪
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ মিললেও এখনো সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া।
শনিবার (৩১ জানুয়ারি) বরিশাল–৩ সংসদীয় আসনের মূলাদী উপজেলার কাজিরহাট ইউনিয়নে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাবিবা কিবরিয়া বলেন, আমরা মাঠে নামতে পারছি, মানুষের কাছে যেতে পারছি—এটা সত্য। কিন্তু নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। সমান সুযোগ না থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়।
তিনি অভিযোগ করে বলেন, তার পিতা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি করে রাখা হয়েছে। আমার পিতা কোনো সাজাপ্রাপ্ত আসামি নন। নির্বাচন কমিশন চাইলে জামিনের সুযোগ সৃষ্টি করে তাঁকে নির্বাচনী মাঠে কাজ করার সুযোগ দিতে পারে। এতে নির্বাচনী সমতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে,—বলেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশাল–৩ আসন- ফিল্ড পাচ্ছি, তবে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : হাবিবা কিবরিয়া

Update Time : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬