ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-৩ আসনে বড় ব্যবধানে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদ বরিশাল-৩ আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।

১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮২।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

এদিকে সারাদেশে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বরিশাল-৩ আসনে বড় ব্যবধানে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬