ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল : ২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ Time View
৯১
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রতিদ্বন্দ্বি ৮ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী প্রয়োজনীয় আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।  আসনটির ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
জামানত বাজেয়াপ্তদের মধ্যে রয়েছেন  জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক। তিনি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির এমএ জলিল। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন। তিনি  হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট। বাংলাদেশ জাসদের মো. আবুল কালাম আজাদ। তিনি মোটরগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৫ ভোট।,গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ।  তিনি ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭০০ ভোট এবং এনপিপির সাহেব আলী।  তিনি আম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৫ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। ফলে এ আসনের উল্লেখিত ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ প্রসঙ্গে বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
প্রসঙ্গত, বরিশাল-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাষ্টার মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশাল : ২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী

Update Time : ১১:১৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬